বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড. ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে জাতীয় সরকার গঠন করা উচিত: মাহমুদুর রহমান

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে রাষ্ট্রপতি হিসেবে মুহাম্মদ ইউনূসের দায়িত্ব নেয়া উচিত মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার গঠন করারও প্রস্তাব দিয়েছেন তিনি।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘ফ্যাসিবাদ–উত্তর বাংলাদেশে সংবিধান প্রশ্ন: মুজিববাদ নাকি জনমুক্তি?’ শীর্ষক সংলাপে মাহমুদুর রহমান এ প্রস্তাব দেন।

মাহমুদুর রহমান বলেন, যদি রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠন করতে রাজি না হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিপ্লবী সরকার গঠন করতে পারেন।

একই সঙ্গে সংবিধান স্থগিত করার প্রস্তাব দিয়ে মাহমুদুর রহমান বলেন, তার সংসদ এসে ঠিক করবে, সংবিধান কী হবে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।

এমনকি বাংলাদেশে ‘মুজিবুর রহমান’ নামই নিষিদ্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন মাহমুদুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি জানান এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার ঘটনায় সাধুবাদ না জানানোয় বিএনপি ও জামায়াতের কড়া সমালোচনা করেন তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুল ইসলাম, অধ্যাপক আবদুল লতিফ মাসুম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী