বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শিশু আলিফ জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত বাঁচাতে প্রয়োজন ২৫ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি : জন্মগতভাবে ভাল্বসহ হৃদরোগের জটিল সমস্যায় আক্রান্ত সাড়ে তিন মাসের শিশু হাবিবুল্লাহ সাদ আল আলিফের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। সাতক্ষীরায় জন্ম নেওয়া শিশু আলিফের জন্মগতভাবে জটিল হার্টের অসুখের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঠান্ডা কাশি লেগে থাকে। ধাপে ধাপে অপারেশন করে কিছুটা সুস্থ হওয়ার ব্যাপারে চিকিৎসকরা আশ্বস্ত করলেও প্রয়োজনীয় টাকার অভাবে চিকিৎসার জন্যে বিদেশে নিতে পারছে না তার পরিবার।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, তার এই চিকিৎসার জন্যে ভারতে অথবা সিঙ্গাপুরে যেতে হবে এবং চিকিৎসা বাবদ কমপক্ষে ২৫ লাখ টাকা খরচ হবে। যা তার স্বল্প আয়ের বাবার পক্ষে যোগাড় করা সম্ভব নয়।

তাই বর্তমান সরকার, ধনাঢ্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন অসুস্থ শিশুটির মা। সাহায্য পাঠানোর ঠিকানা: মোছাঃ মিতা ইসলাম (শিশুর মায়ের), হিসাব নম্বর : ২৮১৮৩০১০২২৮৩২, সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা করপরেড শাখা । বিকাশ নম্বর : ০১৯১৯৬৩০২০০। শিশু হাবিবুল্লাহ সাদ আল আলিফ বর্তমানে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের প্যাডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক নুরুন্নানাহার ফতেমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম