মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : “প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার ” প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস-২০২৪ উপলক্ষে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর, সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বুধবার(১৮ ডিসেম্বর) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপাদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিটিসি সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান,সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মোঃ আব্দুল মজিদ প্রমুখ । এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পি এল সি সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট মো. সাদেক আলী, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়ার প্রিন্সিপাল অফিসার মোঃ মাগফুর রহমান, সুশীলন এর উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার সত্বাধিকারী আবু বক্কার সিদ্দিকী। এ সময়২০২৪ সালে বৈধপথে সর্বোচ্চ জনশক্তি বিদেশ প্রেরণ করায় আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার সত্বাধিকারী আবু আক্কার সিদ্দিকী ও বিদেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মোঃ অহিদুজ্জামান,
মফিজুল ইসলাম ও ইয়াছিন আলীকে সম্মামনা ক্রেস প্রদান করা হয়। এছাড়া ওয়েলফেয়ার সেন্টার খুলনার উদ্যোগে মো.দাউদ আলী সরদার, মোছাঃ রিবিতা সুলতানা, শিশির কুমার দাস, তাসলিমা খাতুন কে প্রতিবন্ধী ভাতা ও তানভীর ফুয়াদকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালনায় ও জেলা তথ্য অফিসের ইউ ডি এ মো. মনিরুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান