বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ৪টি ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে চারটি ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে চারজন সরকারি কর্মকর্তাকে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের নৌকা’র চেয়ারম্যানগন ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন।
উপজেলার মঙ্গলকোট, পাঁজিয়া, সুফলাকাটি এবং গৌরীঘোনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় মঙ্গলবার যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাদের উপর ওই ক্ষমতা অর্পণ করা হয়। বুধবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে চিঠি পেয়েছেন। আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে চারজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়।
উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের আব্দুল কাদের আওয়ামী লীগের (নৌকা),
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের
জসীম উদ্দিন আওয়ামী লীগের (নৌকা), সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মুনজুর রহমান স্বতন্ত্র প্রার্থী (চশমা) ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের হাবিবুর রহমান আওয়ামী লীগের (নৌকা) প্রতিকে ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই চেয়ারম্যানদের অপসরণের দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা। দাবির প্রেক্ষিতে পরবর্তীতে ওই চার ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের উপর পরিষদের দায়িত্ব দেয়া হয়। কিন্তু প্যানেল চেয়ারম্যানেরাও অনুপস্থিত থাকার কারণে ওই চারটি ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে চারজন সরকারি কর্মকর্তাকে।
চেয়ারম্যানদের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রেখে জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পাঁজিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সুফলাকাটি ইউনিয়ন পরিষদে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং গৌরীঘোনা ইউনিয়ন পরিষদে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, তারা বুধবার ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ের চিঠি পেয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার থেকে দায়ীত্ব পালন করছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন