বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামি সরকার বিএনপিই গঠন করবে: নিতাই রায়

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। তার হাত ধরে সকল ক্ষেত্রে পরিবর্তন আসবে। তাই আগামীতে বিএনপিই সরকার গঠন করবে এবং সকল সমস্যার সমাধান করবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘শিক্ষার টেকসই উন্নয়ন, প্রসার ও কর্মমুখীকরণে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ পলাশের সভাপতিত্বে এবং কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপিকা শামীমা ইয়াসমিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আমরা শিক্ষাব্যবস্থার পরিবর্তন নয়, রূপান্তর চাই। গত ১৬ বছর বিগত সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে। গোটা রাষ্ট্রের চরিত্র ধ্বংস করে দিয়েছে। সকল রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান দূষিত করেছে। সবচেয়ে বড় যে ক্ষতি করেছে তা হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা।

তিনি বলেন, আমাদের একটি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় করা দরকার। তাহলে দেশের জনসংখ্যা জনসম্পদে রূপান্তর করা সম্ভব। বাংলাদেশকে সোনার বাংলা বলা হতো। কিন্তু ব্যর্থ ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার কারণে আজ আমাদের এই হাল।

অনুষ্ঠানে আ ন ম এহসানুল হক মিলন বলেন, আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। একটি শিক্ষা কমিশন দরকার। অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার কমিশন করেছে। এটা ভালো উদ্দ্যোগ।

তিনি বলেন, একটা কারিগরি মন্ত্রণালয় করা প্রয়োজন। আমাদের দেশ থেকে অনেক মানুষ বিদেশে পাড়ি জমান। তাদের দক্ষভাবে পাঠাতে পারলে আরও বেশি বৈদেশিক মুদ্রা আনা সম্ভব। গত ১৫ বছরে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতেই হবে।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে ভারত উপেক্ষা করতে পারবে না। ৫ আগস্টের পর ভারত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশ ভাসিয়ে দিয়েছে। সেই দিন দূরে নয়, যেদিন বাংলাদেশ বাঁধ দিয়ে ভারতকে ভাসিয়ে দেবে। পতিত সরকারের দোসরদের ফিরিয়ে এনে এই জমিনে শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, এই সরকার কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছে। কিন্তু কিছু ক্ষেত্রে দুর্বলতা, ব্যর্থতা রয়েছে। তাই অতিদ্রুত নির্বাচন করে একটি রাজনৈতিক সরকার গঠন করে এই সমস্যার সমাধান করতে হবে। যতগুলো সংস্কার কমিশন করা হয়েছে তা রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় আছে। এখানে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রতিফলন আছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির