বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে লিডার্সের আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

সাতক্ষীরার শ্যামনগরে সরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউনডেশন (এমজেএফ) ও এম্বাসি অফ সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক সহনশীলতা ও নারীর ক্ষ্মতায়ন কর্মসূচী (ক্রিয়া) প্রকল্পের আওতায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।

সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে শ্যামনগর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম।

সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি বিষয়ক কর্মকর্তা), মহিলা বিষয়ক কর্মকর্তা, কৃষি বিষয়ক কর্মকর্তা, প্রানি সম্পদ কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, উপজেলা তথ্য আপা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অবসর প্রাপ্ত শিক্ষক ও সাংবাদিকসহ বুড়ীগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের উপকারভোগী সদস্যরা।

আব্দুল্লাহ আল রিফাত (সহকারী কমিশনার ভূমি ) বলেন , সুপেয় পানি সংকট এর কারনে অনেক দূর থেকে নারীদের পানি আনতে হয় যেখানে তাদের সময় এবং পরিশ্রম হয়। জলবায়ু সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য এলাকায় উঠান বৈঠক এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা। তিনি আরও বলেন, জলবায়ু সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য একটি মডেল ইউনিয়ন তৈরি করতে হবে।

উপকারভোগী যমুনা সর্দার বলেন, নারী শ্রমিকরা লবণাক্ত পানিতে দৈনিক ৬ ঘণ্টা কাজ করার ফলে যে সকল শারীরিক সমস্যা হয় তার চিকিৎসা কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয় না।

গাবুরা থেকে আগত আজমুন্ নাহার বলেন, গাবুরাতে হাইস্কুল কম থাকায় মেয়েদের বাল্য বিবাহ হয়ে যায়। তারা এসব সমস্যা সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা।

প্রকল্পের কাজের অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয়বিস্তারিত পড়ুন

বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ

ফারুক রহমান, সাতক্ষীরা: “আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীকে কেন্দ্রে রেখে বাঘের ভবিষ্যৎ সুরক্ষিতবিস্তারিত পড়ুন

  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ