মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার পাকিস্তানে হামলা চালালো আফগানিস্তান

এবার প্রতিবেশী পাকিস্তানের ‘বেশ কয়েকটি পয়েন্ট’ লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আফগান সীমান্তের কাছে বিমান হামলায় ৪৬ জনকে হত্যার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করার পর এমন ঘটনা ঘটলো।

বিবৃতিতে পাকিস্তানে হামলার কথা সরাসরি উল্লেখ না করে বলা হয়েছে, হামলাগুলো ‘অনুমানমূলক রেখার বাইরে’ চালানো হয়েছে।

‘ডুরান্ড লাইন’কে কাল্পনিক লাইন উল্লেখ করে আফগান মন্ত্রণালয় বলেছে, কাল্পনিক লাইনের বাইরে (পাকিস্তানের ভেতর) বেশ কয়েকটি পয়েন্টে হামলা সংগঠিত হয়েছে। দেশের দক্ষিণ-পূর্ব দিকে (হামলার) প্রতিশোধ নেওয়ার জন্য এই লক্ষ্যবস্তু করা হয়।

ডুরান্ড লাইন মূলত আফগানিস্তান এবং বর্তমান পাকিস্তানের মধ্যে অঞ্চল ও সম্প্রদায়গুলোকে বিভক্তকারী একটি ঔপনিবেশিক যুগের সীমানা। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর কোনো আফগান সরকার এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ডুরান্ড লাইন আন্তর্জাতিকভাবে দুই দেশের সীমানা হিসাবে স্বীকৃত। পাকিস্তান প্রায় সম্পূর্ণরূপে এটি বেড়া দিয়ে রেখেছে। আফগানিস্তানে ডুরান্ড লাইন একটি আবেগময় বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি সীমান্ত দুই পাশে পশতুনদের বিভক্ত করে রেখেছে।

বিবৃতিতে পাকিস্তানের কথা উল্লেখ করা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি আলজাজিরাকে বলেন, আমরা এটিকে পাকিস্তানের ভূখণ্ড বলে মনে করি না। তাই আমরা অঞ্চলটি নিশ্চিত করতে পারছি পারি না।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে আলজাজিরার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

তবে একটি নিরাপত্তা সূত্র শনিবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আফগান বাহিনীর সঙ্গে সীমান্তে গোলাগুলিতে অন্তত এক পাকিস্তানি আধাসামরিক সেনা নিহত ও সাতজন আহত হয়েছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্তে দুই বাহিনীর মধ্যে রাতভর ভারী অস্ত্রশস্ত্রসহ বিক্ষিপ্ত সংঘর্ষও শুরু হয়েছে।

এদিকে শুক্রবার মন্ত্রিসভার এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আমরা তাদের (আফগানিস্তান) সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু আমাদের নিরপরাধ মানুষদের হত্যা করা থেকে টিটিপিকে (পাকিস্তান তালেবান) থামাতে হবে। এটা আমাদের রেড লাইন।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা