মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুলিশি অভিযানে ৭৩ বোতল বিদেশী মদসহ ৫ ব্যক্তি আটক।। ইজিবাইক জব্দ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী মদসহ ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককালে একটি ইজিবাইক জব্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, থানার এসআই অনুরুদ্ধ রায়ের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মঙ্গলবার(৩১ ডিসেম্বর) সকালে যুগিবাড়ি হোসেন ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি দ্রুতগামী ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৭৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারের পর ইজিবাইকে থাকা ৫ ব্যক্তিকে মদ রাখার অপরাধে আটক করা হয়। আটককৃতরা হলেন যশোর জেলার নোযাপাড়া থানার ঘুরুলিয়া গ্রামের ভীম দাস(৪০), পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ থানার ভিকাখালি গ্রামের পলাশ চন্দ্র ঢালী(২৫), বড়গুনা জেলার তালতলি থানার কড়াইতলা গ্রামের সৌরভ হোমস্তা(২৪), সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বাকসা গ্রামের আবু তাহের (রাজু) আহমেদ(২৬) ও ভারতের প: বাংলার উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঢাকুরিয়া গ্রামের দিলীপ দাস(৫০)। থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুল আরেফিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি