সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঠান্ডাজড়িত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৫ জন

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় হাসপাতালে ৩৫ জন শিশু ও বয়স্করা প্রচন্ড শীতে ঠান্ডা জনিত রোগ সর্দি কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, নিউমোনিয়া ও শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

(৪ঠা জানুয়ারি) শনিবার সকাল সাড়ে১০টা হাসপাতাল সর জমিনে দেখা গেছে যে সব রোগী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন তাদের মধ্যে অনেকেই শিশু ও বয়স্করা। এরমধ্যে সাতজন শিশুদের আক্রান্ত হয়েছে। বাকি প্রায় সবাই শ্বাসকষ্ট, সর্দি কাশি ও নিউ মেনিয়ায় আক্রান্ত। অনেকেই প্রচন্ড পরিমাণ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, কেউ কেউ উপ-স্বাস্থ্য কেন্দ্রে ও ইউনিয়ন হেলথ ক্লিনিকের আউটডোরে চিকিৎসা নিচ্ছে।

আবার কেউ কেউ আবাসিক ভাবে হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। কিন্তু পুরুষ ওয়ার্ডে যে দেখা গেছে গোপীনাথপুর গ্রামের এক দম্পতি পাশাপাশি ভর্তি হয়ে রয়েছে। ওই দম্পতির কাছে জানতে চাইলে, আমি সুখ চান, আমার স্ত্রী সায়রা দুইজনে বৃদ্ধ হয়ে পড়েছি। আমাদের বয়স ৭০ বছরের অধিক। আমরা ভালো চলাফেরা করতে পারিনা, প্রচন্ড শীতের কারণে শ্বাসকষ্ট কাশি বেড়ে গেছে। তাছাড়া এই পৃথিবীতে আপন কেউ নেই, আমার ছেলে নেই ভাই নেই গ্যাতি গেত্র নেই, অত্যন্ত গরিব মানুষ। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা দ্রুত স্বামী-স্ত্রী সুস্থ হতে পারি।

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম বলেন সপ্তাহব্যাপী ঠান্ডা জনিত রোগ সর্দি কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে অসংখ্য রুগী হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা ইনডোর ও আউটডোরে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, আবহাওয়া এ রকম থাকলে আগামীতে আরও রোগী বাড়বে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত