শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সাবেক মেয়র আক্তারুলের পিতার মৃ*ত্যু, দাফন সম্পন্ন

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সাবেক মেয়র, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাজী আক্তারুল ইসলামের পিতা আলহাজ্ব আকবর আলী গাজী ইন্তেকাল করেছেন। শনিবার (১১ জানুয়ারী, ২০২৫) ভোর সাড়ে ৬টার দিকে পৌরসভাধীন গদখালী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ১০৫ বছর। মৃত্যুকালে তিনি ৭ পুত্র ও ১ কন্যা এবং নাতি-পুতিসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার পিতার নাম মৃত মো.হাদু গাজী। এদিন আসরের নামাজের পর কলারোয়া সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমকে গদখালীর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ডা.ইউনুস আলী বাবু ও পরিবারের পক্ষে মরহুমের পুত্র সাবেক পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম।

আলোচনাপর্ব সঞ্চালনা করেন কলারোয়া হাসপাতাল জামে মসজিদের খতিব ও কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক মাওলানা তৌহিদুর রহমান।

জানাজা নামাজে ইমামতি করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, ঝাউডাঙ্গা সিনিয়র মাদারাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি।

জানাজায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনসহ বিভিন্ন শ্রেণি পেশার ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

এদিকে, মৃত্যুর সংবাদ শুনে সকাল থেকে মরহুমের বাসভবনে ছুটে যান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা