রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিসা জটিলতায় ফাঁকা বেনাপোল ও ভোমরা ইমিগ্রেশন!

পরিবর্তিত পরিস্থিতিতে বেনাপোল-পেট্টাপোল ও ভোমরা-ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী যাতায়াত কমে গেছে। ফলে বিপাকে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরাসহ পরিবহনের সাথে সংশ্লিষ্টরা।

ভ্রমন ভিসা বন্ধসহ মেডিকেল ও বিজনেস ভিসা সীমিত করায় যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা চেকপোস্ট প্যাসেঞ্জার এলাকা ফাঁকা হয়ে পড়েছে। অনিশ্চিত জীবন যাপনে ধাবিত হতে শুরু করেছে চেকপোস্ট সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমখাতের মানুষদের। ইতোমধ্যে পরিবহন ও এ সংক্রান্ত নানান ব্যবসায়ও নেমেছে ধ্বস। বেকার হয়ে পড়তে শুরু করেছেন শ্রমিকেরা। চেকপোস্ট এলাকার দোকানগুলোতে নেই বেচাকেনা। ইমিগ্রেশন এলাকায় বিরাজ করছে অস্বস্তিকর পরিবেশ। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ফলে পেশা পাল্টাচ্ছেন অনেকে।

বেনাপোল ও ভোমরা থেকে ভারতের বাণিজ্য শহর কলকাতায় দূরত্ব মাত্র ৮০ থেকে ৮৮ কিলোমিটার হওয়ায় প্রতিদিন বেনাপোল-পেট্টাপোল ও ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করতেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরই ভ্রমন ভিসা বন্ধ করে ভারতীয় হাইকমিশন। বিজনেস ও মেডিকেল ভিসাও করা হয়েছে অত্যন্ত সীমিত। ফলে কমে গেছে যাতায়াত। গত কয়েক দিনে যাতায়াত করেছে অল্প সংখ্যক মানুষ। ভ্রমন ভিসা প্রদানের শেষ সময় আগামি ১৪ ফেব্রুয়ারীর পর যাত্রী যাতায়াত একেবারেই সীমিত হয়ে পড়বে বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্টরা।

বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভিসা জটিলতায় কমেছে যাত্রী যাতায়াত। ফলে রাজস্ব হারাচ্ছে দু’দেশের সরকার।
ভিসার বিষয়টি উভয় দেশের আভ্যন্তরীণ বিষয়ে বলে জানান তারা।

ভুক্তভোগী যাত্রীসহ স্থানীয়রা ভিসা প্রদানে দু’দেশের সরকারের সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন