বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৃথিবীর বেশিরভাগ কুয়া গোলাকার কেন হয়?

পানির অপর নাম জীবন। আর এই পানি সংগ্রহের এক অতি প্রাচীন স্থান কুয়া। শত শত বছর ধরে জলধারক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কুয়ার পদ্ধতি। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই কূপ বর্গাকার, ষড়ভুজ বা ত্রিভুজাকার না হয়ে বৃত্তাকার বা গোলাকার কেন হলো?

মাটি খনন করে আগে তৈরি করা হতো এই পানির কূপ। শহরের প্রাচীন কিছু বাড়িতে ও গ্রামাঞ্চলে গেলে এখনও অনেক বাড়িতেই দেখা যাবে সেই বাড়ির যাবতীয় কাজ করা হচ্ছে এই কুয়ার পানিতে।

এই নির্দিষ্ট আকারের পেছনে রয়েছে বড় রহস্য। কুয়ার গোলাকৃতির পেছনে থাকা সেই আশ্চর্য কারণ অনেকেরই কিন্তু অজানা। আর সেখানেই কারণে লুকিয়ে আছে বিজ্ঞান।

প্রকৃতপক্ষে, সারাবিশ্বে নির্মিত গোলাকার কূপগুলি অন্যান্য কূপের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এর সবচেয়ে বড় কারণ হলো একটি গোলাকার কূপের কোনো কোণ নেই, যার কারণে কূপের চারপাশে পানির চাপ সমান থাকে।

কুয়াটি যদি গোলাকার না হয়ে বর্গাকার হয়, তবে জলের চাপ কেবল চার কোণে থাকবে। যার কারণে কূপটি বেশিদিন দীর্ঘস্থায়ী হতে পারবে না। এর পাশাপাশি ধসের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ঝুঁকি। এরই কারণে সারাবিশ্বে কূপগুলি গোলাকার আকারে তৈরি করা।

আপনি দেখে থাকবেন আমাদের বাড়িতে ব্যবহৃত বাটি, প্লেট, বালতি এবং থালার আকারও গোলাকার হয়ে থাকে। কূপ যদি বৃত্তাকার বা গোলাকার তৈরি না করে বর্গাকার বা ত্রিভুজাকারে তৈরি করা হত তাহলে তার কোণগুলিতে পানির চাপ এতো পড়ত যে সেগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যেত। তাই পানির চাপ যাতে সব দেওয়ালে সমান থাকে সেই উদ্দেশেই কূপের আকৃতি গোলাকার করা হয়।

এখানেই শেষ নয় আরও কারণ আছে। কুয়ার মাটি কখনও নেমে বা বসে যায় না। এর পেছনের কারণও কূপের গোলাকৃতি। এখানেও চাপ সবচেয়ে বড় কারণ। একটি বৃত্তাকার কূপে অভিন্ন চাপের কারণে, মাটি তলিয়ে ধসে যাওয়ার সম্ভাবনা খুব কম।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়