শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরা জামায়াতের র‌্যালি সমাবেশ

সাতক্ষীরা সংবাদদাতাঃ রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর শাখা।

শুক্রুবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর মেখ নূরুল হুদার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে আসিফ চত্ত¡র হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সুবহান মুকুল, শহর আমীর জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, শিবিরের শহর সভাপতি আল মামুন, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথি শেখ নূরুল হুদা বলেন, রহমত, বরকত আর মাগফিরাতের মাস হলো রমযান। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজ থেকে নিকটবর্তী আসমানে পবিত্র কুরআন শরিফ নাজিল করেন। এ মাসেই জিবরিল (আ.) কুরআনের বাণী নিয়ে প্রথম রাসুলের (সা.) কাছে আসেন হেরা গুহায়। কুরআনের কারণেই রমজান মাসের আলাদা মর‌্যাদা।

জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান বলেন, মানুষ দুই কারণে আল্লাহর আদেশ অমান্য করে। তার নিজের নফসের তাড়নায় আর শয়তানের ওয়াসওয়াসার কারণে। এ মাসে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা বন্ধ করে দেন, আর সারা দিন না খেয়ে থাকার কারণে নফস দুর্বল হয়। ফলে নফসকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ হয়। এ অবস্থায় অতিরিক্ত সতর্কতার সঙ্গে পুরো একটা মাস আল্লাহর সকল আদেশ-নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলার অভ্যাস করতে পারলে, বছরের বাকি এগার মাস সেই অভ্যাসের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হয়।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত