বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওকরণের দাবিতে প্রেসক্লাবে শিক্ষকদের লাগাতার অবস্থান

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির একমাত্র মানদণ্ড ধরে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, ডিগ্রি ও কারিগরি) একযোগে এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

বুধবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে ১১ তম দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেছেন, গত ২৩ ফেব্রুয়ারি থেকে এক দফা দাবি নিয়ে তারা আন্দোলন করে আসছেন। শিক্ষকতা করে দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখলেও তারা সরকার থেকে বেতন পাচ্ছেন না৷ শিক্ষকতা করে বেতন না পাওয়ায় তাদের পরিবার নিয়ে জীবনযাপন করা কষ্টকর। দীর্ঘদিন ধরে তারা এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবি জানিয়ে আসলেও কোনো সরকারই আন্তরিকভাবে কাজ করেনি। তাই বাধ্য হয়ে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

রাজশাহী থেকে আসা রাসেল সরকার বলেন, আমরা দীর্ঘদিন শিক্ষকতা করে বেতন পাচ্ছি না। নিজের পরিবারের কাছে বোঝা হয়ে গেছি। এখন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি। আমরা ১১তম দিনের মতো অবস্থান করছি। এখন আমাদের চাওয়া সরকার যেন আমাদের দাবি দ্রুত মেনে নেয়। আমরা যেন রাজপথ থেকে ঘরে ফিরতে পারি।

সিলেট থেকে আসা মেহেদী হক বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি, শিক্ষার্থীদের পড়াচ্ছি কিন্তু বেতন পাচ্ছি না। আমরা যৌক্তিক দাবি জানাচ্ছি কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমরা চাই যেসব শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তি করা হোক।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী