মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ উপজেলা প্রশাসন বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারের ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডলের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার অনুজা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, কুশুলিয়া ইউপি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আব্দুল্লাহ্।

রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, উপজেলা স্যানিটারী কর্মকর্তা সুবাহান আলী প্রমূখ। এছাড়া বাজার কমিটি ও মাংস বিক্রেতা সহ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী ব্যক্তিবর্গ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল বলেন, উপজেলার সকল বাজারে উপজেলা প্রশাসন ভেজাল খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিনিয়ত মোবাইল কোড পরিচালনা করবে এবং বাজার কমিটি এ সমস্ত কাজে সক্রিয় ভাবে সহযোগীতা করবে।

পবিত্র রমজানে যেন কোন ভোক্তার কষ্ট না হয়, সমস্ত পণ্যর দাম সাধ্যের মধ্যে রাখতে হবে। কৃত্রিম সংকট তৈরী করে দাম বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত লাভ করা যাবে না। এ ব্যাপারে প্রত্যেক বাজার কমিটি এবং জনসাধারণের খোঁজখবর রাখা ও সচেতন থাকার আহবান জানান। কোন অসাধু ব্যবসায়ী যেন বাজারে সিন্ডিকেট তৈরি করতে না পারে এ ব্যাপারে সর্বদা মনিটরিং করা হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ীবিস্তারিত পড়ুন

পাসপোর্ট, ট্রাভেল পাস ও প্রত্যর্পণ চুক্তির নিয়ম কী

বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনেবিস্তারিত পড়ুন

ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দেওয়া আগুনে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়েবিস্তারিত পড়ুন

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
  • এক শান্তার দুই ধর্মের ২ স্বামী! সন্তানের আসল বাবা খুঁজতে বিপাকে ডাক্তাররা
  • রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়— কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
  • সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী
  • পরীক্ষা না দিয়েই মেলে ফল, ফেল করেও এসএসসির রেজাল্ট জিপিএ-৫!
  • পরিবেশ রক্ষা করে মাতারবাড়ীকে উন্নত অর্থনৈতিক হাব করা হবে: মুখ্য সচিব
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, বাস্তবায়নে ৩ দিন সময় দিল মাউশি