সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আহ্ছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠার ৯০তম বর্ষপূতি উপলক্ষে ১৫ মার্চ ২০২৫ তারিখে সাতক্ষীরার নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গনে দিনব্যাপী বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‘শতবর্ষের অভিমুখে আহছানিয়া মিশন’ প্রতিপাদ্যে এই সম্মেলনে কেন্দ্রীয় মিশনের কর্মকর্তাবৃন্দ, দেশ ও বিদেশে শতাধিক শাখা মিশনের প্রতিনিধিবৃন্দ, আহছানিয়া মিশন অধিভূক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মিশনসংশ্লিষ্ট বিভিন্ন সুধীজনসহ প্রায় এক হাজার ডেলিগেট উপস্থিত ছিলেন।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন মিশন প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহছানউল্লা (র.) এর দরবার শরীফের খাদেম মৌলবি আব্দুর রাজ্জাক।

সম্মেলনের উদ্বোধনী পর্বে আহ্ছানিয়া মিশনের দীর্ঘ ৯০ বছরের প্রাপ্তি ও প্রত্যাশা বিশ্লেষণে আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মিশনের যুগ্ম-সম্পাদক ডা. নজরুল ইসলাম এবং আলহাজ্জ চৌধুরী মো. আমজাদ হোসেন।

এ সময় ‘শতবর্ষের অভিমুখে আহছানিয়া মিশন’ শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন খানবাহাদুর আহছানউল্লা ইনিস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক।

খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মনিরুল ইসলামের পরিচালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী আলী আজম।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী শাখা মিশন ও অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের নিয়ে দলভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রতিটি গ্রুপে ফ্যাসিলেটেদের নেতৃত্বে কেন্দ্রীয় ও শাখা মিশনসমূহের বিগত বছরগুলোর কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রস্তাব প্রণীত হয়।

এসব প্রস্তাবনার ভিত্তিতে অনুষ্ঠানের শেষে সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী আলী আজম। সম্মেলনে দিনব্যাপী দেশ-বিদেশের বিভিন্ন শাখা মিশনের কার্যক্রমের সচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবং দশজন মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা দেয়া হয়। অনুষ্ঠান শেষে দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ইফতারির মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন জেলায় ১৮৫টি শাখা মিশন এবং ভারত, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় ১৫টি মিশন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নেতৃত্বে স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবায় নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন