রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষতি হ্রাসে করণীয় বিষয়ক সভা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষতি হ্রাসে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা লেকভিউ ক্যাফে এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: বদরুদ্দোজা। এসময় প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সাপোটিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্ট্রিগিটি এন্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সমতা ফোরামের সভাপতি মো: আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা শাহিনুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা প্রমুখ।

সমতা ফোরাম, সিএসও সাতক্ষীরার আয়োজনে, ভূমিজ ফাউন্ডেশন ও একশন এইডের সহযোগিতায় সুশীল প্রকল্প সম্পর্কে বর্ণনা করেন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সমতার সেক্রেটারী শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক।

এসময় সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই। গত বছর সাতক্ষীরায় স্মরণকালের সর্বোচ্চ গরম পড়েছিল। সে সময় প্রচুর পরিমানে এসিও বিক্রি হয়েছে। কিন্তু সেই তুলনায় কি আমরা গাছ লাগাতে পেরেছি?। জলবায়ু পরিবর্তনে নিজেদের কে দায়ী করে বক্তারা বেশী বেশী গাছ লাগানোর পরামর্শ দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০

খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে একবিস্তারিত পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষারবিস্তারিত পড়ুন

  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ