শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দীর্ঘ ৯ বছর পর শার্শার চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদিত

হুমায়ন কবির মিরাজ, শার্শা (যশোর): শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ৯ বছর পর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন পেয়েছে।

সোমবার (১৩ মার্চ) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এম এ জাহিদ (নয়ন)। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন এ কে এম শরিফুল ইসলাম এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মনিরুল ইসলাম। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম এডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, বেসরকারি স্কুল-কলেজে অস্থায়ী বা এডহক কমিটি গঠন করে ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এডহক কমিটি অনুমোদন করা হলো।

যশোর শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী, প্রবিধান ১০ অনুসারে এডহক কমিটিকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া, প্রবিধান ৬৪ (১) অনুযায়ী, ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করার এখতিয়ার থাকবে এই এডহক কমিটির ওপর।

দীর্ঘদিন পর বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে স্থিতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন