বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহিলাদের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু!

সাতক্ষীরার কলারোয়ায় মহিলাদের ঝগড়া থামাতে গিয়ে এক মহিলার লাঠির আঘাতে হাছেন শেখ নামে ৬৫ বছর বয়সী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া-কাশিয়াডাঙ্গা গ্রামে প্রতিবেশী ছোট ছেলে-মেয়েদের খেলাধুলাকে কেন্দ্র করে বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মহিলাদের ঝগড়া ও কথা কাটাকাটির একপর্যায়ে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের মেয়ের জামাই ও নাতি ছেলে আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশি ছেলে-মেয়েদের খেলাকে কেন্দ্র করে মহিলাদের কথা কাটাকাটি ও ঝগড়া হচ্ছিলো। একপর্যায়ে মহিলাদের মধ্যে হাতাহাতি শুরু হলে বৃদ্ধ হাছেন শেখ তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন। সেসময় শাহাদাত হোসেনের স্ত্রী শুকতারা বেগম কাঠের তক্তা দিয়ে ওই বৃদ্ধের ঘাড়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা