বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশুদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে: সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে ২০২৫) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার বাস্তবায়নে উক্ত সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ, মো. নাভিল হোসেন, শ্রম দপ্তর খুলনার সহকারী পরিচালক মো. মাহবুব আলম, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) কেএম, মিজানুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা, পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম, সুশীলন সাতক্ষীরার পরিচালক মনির হোসেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক শাহারিয়ার নাঈম।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, শিশু শ্রম বা বাল্য বিবাহ রোধে শাস্তি দিলে বন্ধ হবে না। শিশুদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে পারলেই শিশুশ্রম বন্ধ হবে। এছাড়া জেলায় অবস্থিত ভাটা, বাস টার্মিনালসহ যে সব জায়গায় শিশুরা কাজ করছে তার তালিকা করার সিদ্ধান্ত হয়। সমস্যা নিরসনে টিটিসি, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়ার উপরে গুরুত্বারোপ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক