মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্র*তি*ব*ন্ধী স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণ চেষ্টার আভিযোগে আ*ট*ক ১

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রওশন আলী (৫৪) নামের এক চায়ের দোকানদারকে আটক করেছে পুলিশ। সে উপজেলার গনেশপুর গ্রামের বাসিন্দা।

প্রতিবন্ধী স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩ টার দিকে ৭ম শ্রেণিতে পড়ুয়া ঐ প্রতিবন্ধী শিশু (১৪) প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে যায়। কিন্তু প্রাইভেট শিক্ষক ঐ দিন না পড়ানোর কারণে সে একা বাড়িতে ফিরছিল। এ সময় গনেশপুর বাজার পর্যন্ত আসলে তার প্রতিবেশি দাদা সম্পর্কের চায়ের দোকানদার রওশন আলী খাবার কিনে দেয়ার নাম করে বাজারের পিছনে একটি পোল্ট্রি খামারের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লোকজন এসে ঐ শিশুকে উদ্ধার করে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুর পিতা পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ করলে ঐ রাতেই চা ব্যবসায়ী রওশনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরবর্তীতে ঐ শিশুর মা বাদী হয়ে রওশন আলীর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-০৭, তারিখ:২৩/০৫/০২৫।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈনুদ্দীন জানান, ঘটনার অভিযোগ পাওয়ার সাথে সাথে আসামীকে রাতেই আটক করা হয়েছে। বাকি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান