বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেডিকেলে চান্স পাওয়া কলারোয়ার সেই মেধাবী শিক্ষার্থীর পাশে দুদকের ড. খাঁন সেলিম

নিজস্ব প্রতিনিধি: সদ্য মেডিকেলে চান্স পাওয়া কলারোয়ার দারিদ্র শিক্ষার্থী নাদিরা খাতুনকে আর্থিক অনুদান দিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক ড.খাঁন মীজানুল ইসলাম সেলিম।
শনিবার (৫ জুলাই ২০২৫) দুপুরে কলারোয়া পৌরসভায় আয়োজিত এক অনুষ্ঠানে ওই শিক্ষার্থীর হাতে সহায়তা হিসেবে ৫০হাজার টাকা তুলে দেন দুদক কর্মকর্তা ড.খাঁন সেলিম।
নাদিরা খাতুন কলারোয়ার বোয়ালিয়া ডিগ্রি কলেজ থেকে গতবার কৃতির্থের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এর পর সে এমবিবিএসের ভর্তির জন্য মেডিকেলে চান্স পায়।
বোয়ালিয়া গ্রামের হতদারিদ্র পরিবারের নাদিরা মেডিকেলে চান্স পাওয়ার পর তার পড়ালেখার খরচ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এ সংবাদটি কলারোয়া নিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সেই খবরে নজর পড়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক ড.খাঁন মীজানুল ইসলাম সেলিমের। তিনি নিজেই আগ্রহ প্রকাশ করে দারিদ্র মেধাবী শিক্ষার্থী নাদিরা খাতুনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সেসময় তিনি তাৎক্ষনিক তাকে সহায়তা করেন ও পরবর্তীতে আরো সহায়তার আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে শনিবার এক অনুষ্ঠানে নাদিরা খাতুনের হাতে ফের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়