রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবীর অভিযোগে যুবক আটক

বেনাপোল প্রতিনিধি : শার্শা থানার পুলিশ ব্যবসায়ীর কাছে তিন লক্ষ টাকা চাঁদাদাবীর অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। আটক যুবক বাগআঁচড়া বাজারের রুহুল আমিন টুটুল ড্র্াইভারের ছেলে। এ ঘটনায় বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছে।

মামলায় ব্যবসায়ী রুহুল আমিন অভিযোগ করেন, গত ২১ জুলাই তার ছেলে মাসুদ পাভেজ রিজভী (২১) বাগআঁচড়া কলেজ রোড দিয়ে বাজারে আসছিলেন। এ সময় জনৈক্য ইসমাইলের চায়ের দোকানের সামনে তার ছেলেকে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮/১০জন দূর্বৃত্ত গতিরোধ করে। তখন অবিযক্তরা বলেন তোর বাপ বাগআঁচড়া বাজারের একজন বড় ব্যবসায়ী এ জন্য তোর বাবাকে বলিস আমাদের তিন লক্ষ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় তোর সহ তোর বাবাকে যে খানে পাবো সেখানে ফেলে মারপিক করবো।

এ সময চাঁদাবাজরা রিজভীকে বেদম ভাবে মারপিট করে। এ ঘটনার পর রিজভীর পিতা রুহুল আমীন প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ আরও ৮/১০ জনের নামে শার্শা থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করে। পুলিশ বুধবার মামলার প্রধান আসামী আব্দুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

উল্লেখ্য, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে বাগআঁচড়া বাজার এলাকায় মাদক সেবন, চাঁদাবাজী, ইফটিজিংসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজী মামলায় আব্দুর রহমান নামে এক যুবককে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার