বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যস্ত রাস্তায় পড়লো বিমান, দাউদাউ আ/গু/নে নি/হ/ত ২

শহরের ব্যস্ত হাইওয়েতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে একটি ছোট আকারের ‘ফ্রেসিয়া আরজি’ আল্ট্রালাইট উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ভেঙে পড়ে, সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কে মুখ থুবড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুনের গোলায় পরিণত হয়। এ সময় সড়কে থাকা গাড়িগুলো প্রাণপণে এড়িয়ে চলার চেষ্টা করে।

উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়াতে এ ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হন বিমানের চালক সার্জিও রাভাগলিয়া (৭৫) ও তার সঙ্গিনী অ্যান মারি ডি স্টেফানো (৬০)।

জানা গেছে, সার্জিও পেশায় আইনজীবী এবং শৌখিন পাইলট ছিলেন। দুজনেরই বাড়ি লম্বার্দির রাজধানী মিলানে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিকে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন পাইলট। তবে সফল না হয়ে সেটি হাইওয়েতে বিধ্বস্ত হয়। এতে দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের চালক আহত হন। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ব্রেসিয়া পাবলিক প্রসিকিউটরের কার্যালয় তদন্ত শুরু করেছে। এরই মধ্যে উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত জুনে ভারতের আহমেদাবাদের একটি লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট। লন্ডনের গ্যাটউইকগামী ওই ফ্লাইটে ২৬০ জনের মৃত্যু হয়, যাঁদের মধ্যে ২৪১ জন ছিলেন যাত্রী।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান