বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাল্যবিবাহের বিরুদ্ধে ব্রিগেড গঠনের আহ্বান

সাতক্ষীরায় ঋশিল্পীর আমার সোনার পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাতক্ষীরা প্রতিনিধি: যদি একজন পুরুষ শিক্ষিত হয় তাহলে শুধুমাত্র একজন ব্যক্তি শিক্ষিত হয় কিন্তু যদি একজন নারী শিক্ষিত হয় তাহলে শিক্ষিত হয় একটি পরিবার, একটি কমিউনিটি, একটি সমাজ, একটি জাতি। তাই নারী শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত জাতি গড়তে হলে বাল্যবিবাহকে চিরতরে নির্মূল করতে হবে। এজন্য বাল্যবিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে পাড়ায়-পাড়ায় শক্তিশালী ব্রিগেড গঠন করতে হবে। বাল্যবিবাহ মানেই প্রতিভার পতন। বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ। এ অভিশাপ থেকে মুক্তির উপায় সামাজিক সচেতনতা এবং নারীর প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে প্রজেট্টো উওমো ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর “আমার সোনার পরিবারের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা বিনেরপোতায় ঋশিল্পীর প্রশিক্ষণ কেন্দ্রে এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের সহযোগিতায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ২০জন ১৮ ঊর্ধ্ব শিক্ষার্থীর প্রত্যেককে ৮ হাজার করে মোট এক লক্ষ ৬০হাজার টাকার সহায়তা প্রদান করা হয়।

প্রেসিডেন্ট মনিকা তোজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মোঃ খালেদ, ইটালিয়ান অতিথি লারা, ইলিনিয়া, অরোরা, জুলিয়া, প্রোজেক্ট কো-অর্ডিনেটর সেলিমুল ইসলাম, প্রোজেক্ট ম্যানেজার সনোজ কুমার বসু, নির্মল সরদার, মারিও পান্ডে, আনন্দ কুমার সরকার, প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার, প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, মিহির কুমার বিশ্বাস, মোঃ মিজানুর রহমান, হরিপদ দাস প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঋশিল্পীর মনিরুজ্জামান মনি, দুখীরাম মন্ডল, প্রতীক্ষা এবং নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থী প্রতীক্ষা ও সামারা।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!