বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৩ আগস্টের কর্মসূচি সফল করতে কলারোয়ায় শিক্ষকদের প্রস্তুতিমূলক সভা

কামরুল হাসান।। কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের কর্মসূচি সফল করতে প্রতিষ্ঠান প্রধানদের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় সমিতি’র নিজস্ব ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান।

সভায় আগামী ১৩ আগস্ট বুধবার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট আয়োজিত জাতীয় প্রেসক্লাবের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ সভায় প্রত্যেক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক ও একজন শিক্ষক প্রতিনিধিসহ দু’জন করে শিক্ষক ঢাকার সমাবেশে যোগদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষকদের সমাবেশে যোগদানের জন্য প্রয়োজনীয় পরিবহনের ব্যবস্থা শিক্ষক সমিতির পক্ষ থেকে বহন করার সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় শিক্ষকগণ তাঁদের বক্তব্যে বেসরকারি শিক্ষকদের বঞ্চনা, অপ্রাপ্তি, বৈসাম্যের কথা তুলে ধরেন এবং এবারের আন্দোলন তাদের অস্তিত্বের আন্দোলন, রুটি রুজির আন্দোলন সেকারণ এবারের আন্দোলনকে সফল করার জন্য যা কিছু দরকার তার জন্য শিক্ষক সমাজ প্রস্তুত আছে বলে মত প্রকাশ করেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক আ. সালাম, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষ, প্রধান শিক্ষক আহসান হাবীব, প্রধান শিক্ষক হজরত আলি, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আ. করিম, আ.আলিম, আব্দুল মাজেদ, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, সত্যব্রত সাহা প্রমুখ।

সভা শেষে শিক্ষকদের চলমান আন্দোলনে সার্বিক সহযোগিতার জন্য ৭সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির কর্মকর্তারা হলেন- আহবায়ক-প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সদস্য সচিব সহকারী শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সদস্য-প্রধান শিক্ষক মো. রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক আ.সালাম, সহকারী প্রধান শিক্ষক আ.করিম, সহকারী প্রধান শিক্ষক আ. আলিম।

কমিটির পক্ষ থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষকদের যৌক্তিক এ আন্দোলনের ব্যাপারে সার্বিক সহযোগিতার আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা