শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার খাজরা ইউনিয়নে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে শহীদ শহীদ আবুল কালাম স্মৃতি মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি দক্ষিণ থানা সভাপতি মহিবুল্লাহ মুহিব।

খাজরা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রশিদ, চেউটিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর সফুর প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে গিফট প্যাকেজ কলম, চাবি রিং, ডাইরি, সার্টিফিকেট, শিক্ষামূলক বই বই তুলে দেন।

এসময় বক্তরা, শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা এবং কৃতিত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শ দেন তারা। বক্তারা বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে বড়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে চালিয়ে যেতে হবে সর্বোচ্চ চেষ্টায়। জ্ঞান-বিজ্ঞানের চর্চা, সময়ের সঠিক ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধ লালনের মাধ্যমে একজন শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের নয়, এটি চরিত্র গঠনের সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তোমাদের আসল পরিচয়। এখন থেকেই জীবনের উদ্দেশ্য স্থির করে সমাজ ও দেশের জন্য এগিয়ে যেতে হবে।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল