বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে প্রাইভেটকারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মেয়ের মৃ*ত্যু, বাবা-মাসহ আহ*ত-৩

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের আরোহী ইফা (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় প্রাইভেট কারের ভেতরে থাকা ফরহাদ হোসেন (৪০), তার স্ত্রী স্বপ্নিল ইসলাম (৩৫) এবং কাভার্ড ভ্যানের চালক রুহুল আমিন আহত হন।

প্রাইভেট কারের হতাহতদের বাড়ি নড়াইল পৌরসভার চৌরাস্তা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মিলন বলেন- রাতে কেশবপুর এলাকা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে প্রাইভেটকার চালিয়ে যশোরে ফিরছিলেন ফরহাদ। তখন বৃষ্টি হচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে পরিবারটি বিজয়রামপুর খইতলা স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর প্রাইভেট কারটি আড়াআড়ি করে দাঁড় করিয়ে ফেলেন ফরহাদ। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান কারটিকে মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় কারটি রাস্তার পাশে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ভেতরে থাকা তিনজন আহত হন। একই সঙ্গে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে গিয়ে আহত হন চালক রুহুল আমিন।

এসআই মিলন আরও বলেন- আহত চারজনকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর হাসপাতালে আনা হয়। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইফাকে মৃত ঘোষণা করেন।

এসআই মিলন বলেন- নিহত মেয়েটির বাবা-মা ও কাভার্ড ভ্যানের চালক ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান আমাদের হেফাজতে আছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা