বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে শিশু ও যুব দল গঠন সভা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে “স্পিক আপ” প্রকল্পের আগরদাঁড়ী ইউনিয়নের ০৫নং ওয়ার্ড এর ইন্দিরা শিশু ও যুব দলের গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগষ্ট) বিকালে আগরদাঁড়ী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ইন্দিরায় শিশু ও যুব দল গঠন সভা অনুষ্ঠিত হয়।

শিশু ও যুব দলের গঠন সভায় আগরদাঁড়ী ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের ২০ জন শিশু সদস্য ও ৫ জন ইয়ূথ সদস্য উপস্থিত ছিলেন। এসময় “স্পিক আপ” প্রকল্পের শিশু ও যুব দলের কাজ কি, শিশুরা ও যুবরা কিভাবে কাজ করবে, দলের সদস্য হতে গেলে কি ধরনের আচরণ বিধি মেনে চলতে হবে প্রভৃতি সম্পর্কে উপস্থাপন করেন “স্পিক আপ” প্রকল্পের সাতক্ষীরা প্রজেক্ট অফিসার মো. আব্দুল মান্নান।

এসময় ব্রেকিং দ্য সাইলেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। “স্পিক আপ” প্রকল্প স্বাধীনভাবে মতামত প্রকাশ, যৌন নির্যাতন, যৌন হয়রানি এবং যৌন শোষণ প্রতিরোধ এবং নিরাপদে ডিজিটাল মাধ্যম ব্যবহার কিভাবে করতে হয় সে সম্পর্কে বলা হয়। উল্লেখ্য যে, সাতক্ষীরা সদরের সাতক্ষীরা পৌরসভা, আলিপুর ইউনিয়ন, আগরদাঁড়ী ইউনিয়ন ও বল্লী ইউনিয়ন এ মোট ২০ টি শিশু ও যুব দল গঠন করা হবে যারা “স্পিক আপ” প্রকল্পের মাধ্যমে শিশু যৌন নির্যাতন ও নিরাপদে ইন্টারনেট ব্যবহারে সক্রিয় ভূমিকা রাখবে।

স্পিক আপ ও ব্রেকিং দ্য সাইলেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনার উপরে শিশু ও যুব দল গঠন সভায় কুইজ প্রতিযোগিতা করা হয় এবং বিজয়ের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

উক্ত শিশু ও যুব দলের গঠন সভায় উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর “স্পিক আপ” প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার মো. মনির হোসেন ও আফরোজা সুলতানা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা