বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাঁচটি নতুন করিডোর খুলতে সম্মত হয়েছে পাকিস্তান-চীন

দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার অংশ হিসেবে পাঁচটি নতুন করিডোর খুলতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন। চীন সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ কথা জানান।

জিও নিউজের প্রতিবেদন অনুসারে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ২.২ (CPEC 2.0) এর অধীনে নতুন করিডোরগুলো খোলা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেহবাজ শরীফ এবং চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে এক বৈঠকে দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, মিডিয়া, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রেও সমঝোতা স্মারক সই হয়েছে।

উভয় পক্ষ তাদের সম্পর্কের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সিপিইসি’র পরবর্তী পর্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে ২ সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং এবং শেহবাজের মধ্যে তাদের বৈঠকে উভয় নেতা পাকিস্তান ও চীনের মধ্যে ‘লৌহ-দৃঢ়’ কৌশলগত সহযোগিতা আরও জোরদারে সম্মত হন।

শেহবাজ শরীফ শিগগিরই চীনা পুঁজিবাজারে ‘পান্ডা বন্ড’ চালু করার পাকিস্তানের ইচ্ছার কথাও কৃসৃস। তিনি পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সহযোগিতার জন্য কৃষি, খনি ও খনিজ পদার্থ, বস্ত্র, শিল্প খাত এবং তথ্যপ্রযুক্তিকে অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে বর্ণনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভসহ বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করার জন্য শি জিনপিংয়ের যুগান্তকারী উদ্যোগের প্রতি পাকিস্তানের সমর্থন জানান।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী