সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে ভোট দিয়েছে তাকে বিয়ে করতে চান ডাকসুর ভিপিপ্রার্থী!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে দাঁড়িয়েছিলেন রাকিবুল হাসান নামের এক প্রার্থী। নির্বাচনে তিনি মাত্র একটি ভোট পেয়েছেন। যিনি ভোট দিয়েছেন তাকে খুঁজে বেড়াচ্ছেন রাকিবুল। কারণ, তাকে বিয়ে করতে চান।

ফলাফলের তালিকায় দেখা গেছে, রোকেয়া হল থেকে তিনি একটি ভোট পেয়েছেন। ফলে ভোটারকে খুঁজতে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
পোস্টে রাকিবুল উল্লেখ করেন, খুঁজে পেলে সেই নারী ভোটারকে বিয়ে করতে চান, যদিও তার খোঁজ এখনো তিনি পাননি।

রাকিবুল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি জানান, একদিন ডাকসুতে নির্বাচন করার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। সেই সুযোগ আসায় নির্বাচনে অংশগ্রহণই তার কাছে বড় বিষয় হয়ে ওঠে। সবার কাছে পরিচিতি পাওয়ার জন্য তিনি ভিপি পদে প্রার্থী হন। তবে নিজের ভোট যাতে বিফলে না যায় সেজন্য তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিশাল জয় পায় ছাত্রশিবির। নির্বাচনে তাদের প্যানেলের নাম ছিল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছেন।

শীর্ষ তিন পদের পাশাপাশি ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের ৯টিতেই জিতেছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসুর ১৩টি সদস্য পদের মধ্যে শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছেন ১১টিতে।

এ ছাড়া শনিবার ঘোষিত জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়ী হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বাবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতারবিস্তারিত পড়ুন

  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি