শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালো সাতক্ষীরা বন্ধুসভা

নিজস্ব প্রতিনিধি: কখনো কখনো সামান্য সহানুভূতিই কারও জীবনে নতুন আলো জ্বালাতে পারে। এমনই একটি মানবিক মুহূর্ত তৈরি করল সাতক্ষীরা বন্ধুসভা। আগামী ৪ নভেম্বর প্রথম আলো ২৭ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবছরের মতো সারাদেশের বন্ধুরা “একটি ভালো কাজ” করার উদ্যোগ নেন। এবার সাতক্ষীরা বন্ধুসভার সদস্যরা বেছে নিলেন এক ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়ানোর পথ।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের মুন্সীপাড়ায় “একটু সহানুভূতি, একটুখানি ভালোবাসা বদলে দিতে পারে ক্যান্সার আক্রান্ত শিশুর জীবন” এই প্রতিপাদ্যে শিশুটির হাতে নগদ অর্থ তুলে দেন বন্ধুরা। শিশুটির চোখে আলোর ঝিলিক, অল্পটা হাসিতে লুকানো ভরসা, যেটি দেখলেই বোঝা যায়, সামান্য সহায়তাও কারও জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে।

সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, আমরা শুধু অর্থ দেইনি, দিয়েছি সাহস আর ভালোবাসা। সামান্য সহানুভূতি ও ভালোবাসা একেকজন মানুষের জীবন বদলে দিতে পারে। আজকের এই ছোট্ট উদ্যোগ আগামীকালের সমাজকে আরও মানবিক করে তুলবে। এমন মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় যে, ভালো কাজই সবচেয়ে বড় আনন্দ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সহ-সভাপতি রুহুল আমিন ময়না, সাবেক সহ-সভাপতি রাহাতুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, সদস্য করিমুন্নেসা শান্তা ও সুদীপ্ত দেবনাথ।

প্রতিবছরের মতো এবারও সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগ প্রমাণ করল, মানবিকতার জন্য বড় পদক্ষেপের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু আন্তরিক ভালোবাসা আর সহানুভূতি, যেটি এক জীবনকে পুরোপুরি আলোকিত করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন