সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে পানি নিষ্কাশনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর–ভেটখালী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসনে ঝুড়ঝুড়ি–হীমখালী খালের সংযোগস্থলে কালভার্ট নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ২টায় তারানীপুর–ভেটখালী জামে মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত হয়ে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জি.এম. মুত্তালিব হোসেন, আলহাজ্ব আব্দুল মাজেদ, মো. সফিকুল ইসলাম, গাজী খালিদ সাইফুল্লাহ, মো. আব্দুল আজিজ, মো. মাহতাব হোসেন ও মো. নূরুজ্জামান। বক্তারা বলেন, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরজুড়ে জলাবদ্ধতা স্থায়ী আকার ধারণ করছে। এতে চলাচলের রাস্তাঘাট, ফসলের মাঠ, বসতবাড়ি ও পুকুর তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত পরিবার। ধানসহ বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, যার প্রভাব সরাসরি স্থানীয় কৃষকদের জীবন–জীবিকায় পড়ছে।

এলাকাবাসী জানান, পানি নিষ্কাশনের একমাত্র পথ ঝুড়ঝুড়ি–হীমখালী খালের সংযোগস্থলে জরুরি ভিত্তিতে একটি কালভার্ট নির্মাণ করা প্রয়োজন। বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের সড়ক সংস্কারকাজ চলমান থাকলেও বহুদিনের সমস্যা সমাধানে কালভার্ট নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা আরও জানান, এ বিষয়ে জেলা প্রশাসক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দেওয়া হয়। কর্তৃপক্ষ সরেজমিনে এসে স্থান পরিদর্শন ও মাপজরিপ করলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, কালভার্ট নির্মাণ হলে বছরজুড়ে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারবে। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি খালের পানির সঠিক ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রকার কৃষিজ ফসলও উৎপাদন সম্ভব হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এলাকাবাসী দ্রুত কালভার্ট নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মশিউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার