বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৎ নেতৃত্বেই নিশ্চিত হবে উপকূলের উন্নয়ন : সাবেক এমপি গাজী নজরুল

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম উপকূলীয় জনপদ গাবুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার উদ্যোগে ২৮ নভেম্বর বিকালে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বক্তব্যের একপর্যায়ে তিনি উপকূলীয় অঞ্চলের অবহেলিত মানুষ, বিশেষ করে নদী–নির্ভর জেলে সম্প্রদায় এবং লোকসংগীত শিল্পে জনপ্রিয় বাওলিদের কল্যাণ বিষয়ক নানা প্রসঙ্গে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “এই অঞ্চলের জেলেরা নদী ও সাগরের সঙ্গে সংগ্রাম করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তারা ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং সরকারি সেবা থেকে প্রায়ই বঞ্চিত থাকে। একইভাবে বাওলি শিল্পীরা আমাদের সংস্কৃতির প্রাণ, অথচ তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এই জনগোষ্ঠীর অধিকার, পেশাগত সুরক্ষা এবং সংস্কৃতি বিকাশে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থনই জামায়াতের সবচেয়ে বড়ো শক্তি। ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণমানুষের অধিকার রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল। জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা