শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিনন্দন

সহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ করায় কলারোয়া সমাজসেবা অফিসারকে সাতক্ষীরায় সংবর্ধনা

সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি লাভ করেছেন কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। অতিসম্প্রতি তিনি এ পদোন্নতি পান। সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন মেহেরপুর জেলার মুজিবনগর কমপ্লেক্স শিশু পরিবার (বালিকা) এর সহকারী পরিচালক পদে পদায়ন হয়েছে তার।

পদোন্নতি লাভ করায় সাতক্ষীরা সমাজসেবা দপ্তরে বুধবার বিকেলে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় শেখ ফারুক হোসেনকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকনুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান, তালা সমাজসেবা অফিসার শেখ আব্দুল আওয়াল, আশাশুনি সমাজসেবা অফিসার মো.রফিকুল ইসলাম, দেবহাটা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার এর তত্বাবধায়ক আয়শা খাতুন, জেলা প্রবেশন অফিসার সুমনা শারমিন, সাতক্ষীরা সদর হাসপাতাল সমাজসেবা অফিসার শারমিন সুলতানাসহ কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।

ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত শেখ ফারুক হোসেনকে সম্মাননা স্মারক হিসেবে নানান উপহার সামগ্রি প্রদান করা হয়।

সহকারী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনের বাড়ি কলারোয়া পৌরসভার ৮নং ওয়ার্ড মুরারীকাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শেখ আব্দুল মোতালেবের পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শেখ ফারুক হোসেন কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে এসএসসি ও কলারোয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন শেখ ফারুক হোসেন। ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী শ্রীপতিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা।

কলারোয়ার অত্যন্ত সুপরিচিত ও সদামিশুক শেখ ফারুক হোসেন পদোন্নতি লাভ করায় তাকে কলারোয়ার সাধারণ মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা