বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পাটকেলঘাটায় দু’সাংবাদিকের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন, সাংবাদিকদের ক্ষোভ

সাতক্ষীরার পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

সোমবার রিমান্ড আবেদন করেন পাটকেলঘাটা থানার এসআই মল্লিক মনিরুজ্জামান। এর আগে শনিবার দুপুরে সংবাদ প্রকাশ সংক্রান্ত পুরনো শত্রুতার জেরে মব সৃষ্টি করে দু’সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিতে বাদীপক্ষকে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবিরের বিরুদ্ধে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, পাটকেলঘাটা টাওয়ার রোড এলাকায় ক তপসিলভুক্ত সরকারি জমিতে বিধি ভঙ্গ করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠে জনৈক ব্যবসায়ী নিরঞ্জন দাসের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা জানতে সাংবাদিক শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলাম সরেজমিনে শনিবার ‍দুপুরে নতুন নির্মাণকৃত দোকানে যান।সরকারি জমির ভূয়া মালিক নিরঞ্জন দাস কাগজপত্র দেখানোর কথা বলে সাংবাদিকদ্বয়কে তার নিজস্ব রাখি বস্ত্রালয়ে ডেকে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে সেখানে সদলবলে হাজির হন সার ও বীজের ডিলার থানার শাকদহা গ্রামের জামালউদ্দীন। মাস খানেক আগে নিজ এলাকায় বরাদ্দকৃত ইউরিয়া সার সদর উপজেলার চাঁদপুর এলাকায় পাচারকালে ভিডিও রিপোর্ট করেন মাসুদ হাসান মনি। পুরনো সেই রাগ তিনি সফলভাবে প্রয়োগ করেন মনিসহ দু’সাংবাদিকের বিরুদ্ধে। ১০/১২ জন ব্যক্তিকে জড়ো করে শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলামকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হলে সুচতুর জামাল পুলিশকে খবর দিলে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেন। এদিকে এঘটনায় মামলা দিতে চাননি নিরঞ্জন দাস। রাতে পাটকেলঘাটা থানার ওসি তাকে চাপ প্রয়োগ করে মামলা দিতে বলেন।এমনকি সোমবার সাতক্ষীরা আদালতে সাংবাদিকদ্বয়ের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এবিষয়ে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির জানান, বাদীকে পুলিশ চাপ দিয়ে মামলা দেওয়ার বিষয়টি সত্য নয়। মবকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান। আর রিমান্ড চাওয়ার বিষয়টি নরমাল প্রক্রিয়া বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে পাটকেলঘাটা বাজারের সার ও বীজ ব্যবসায়ী জামালউদ্দীন বলেন, ‘আমাকে নিরঞ্জন দাস তার দোকানে ডেকে নিয়ে গিয়েছিলেন। আর সার পাচারের বিষয়টি সঠিক নয়।’

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘মব সন্ত্রাস বন্ধ করে জনমনে স্বস্তি আনা বর্তমান সরকারের একটি অগ্রাধিকারপ্রাপ্ত কাজ। অথচ পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে দু’জন সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নিরযাতন করা হয়েছে। বিষয়টি দু:খজনক।’

একই রকম সংবাদ সমূহ

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা