যশোরের খেদাপাড়ায় ধানের গোডাউনে মিললো জ্বালানি তেল, জব্দ


যশোরের মনিরামপুরের খেদাপাড়ায় অননুমোদিত তেল বিক্রেতার গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেছেন। ওই বাজারের তবিবর রহমান নামের এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে প্লাস্টিকের চার ড্রামে ৭০০ লিটার তেল লুকিয়ে রেখেছিলেন। এদিকে- ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে সটকে পড়েন ব্যবসায়ী তবিবর রহমান। উদ্ধার তেলের মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন রয়েছে। তবে, কোন তেলের পরিমাণ কতটুকু তা জানা যায়নি। জব্দ তেল মনিরামপুর বাজারে ফিলিং স্টেশনে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন- শনিবার দুপুরে আমরা খবর পাই খেদাপাড়া বাজারে ধানের গুদামে প্লাস্টিকের এক ড্রাম তেল মজুদ করা আছে। এই খবরের ভিত্তিতে বিকেলে ঘটনাস্থলে গেলে তেলের মূল মালিক তবিবরকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তবিবরের গুদাম থেকে আরও তিন ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়েছে। তিনি বলেন- মজুদ চার ব্যারেল জ্বালানি তেলের মধ্যে কোনটার পরিমাণ কতো তা তাৎক্ষণিক পরিমাপ করা যায়নি। জব্দ তেলের পরিমাণ আনুমানিক ৭০০ লিটার। মনিরামপুর বাজারে ফিলিং স্টেশনে তেল বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। স্থানীয় যুবক আব্দুল্লাহ আল আমিন বলেন- খেদাপাড়া বাজারের জ্বালানি তেল বিক্রেতা তবিবরের সাথে ওই বাজারের ধানের আড়ৎদার গোবেন্দের ভাল সম্পর্ক। তার আড়তে খালি তেলের ব্যারেল রাখতেন তবিবর। শনিবার সকালে গোবিন্দের আড়তে ধানের নিচ থেকে বাজারের লোকজন এক ব্যারেল অকটেন উদ্ধার করে প্রশাসনকে খবর দেয়। এরপর বিকেলে এসিল্যান্ড এসে তবিবরের দোকানে অভিযান চালিয়ে আরও তেল জব্দ করে। আমরা তার দোকানে তেলের জন্য গেলে নেই বলে ফিরিয়ে দিতেন। পরে গোপনে তবিবর ১৮০-২০০ টাকা লিটারে পেট্রোল বেচতেন। এছাড়াও তবিবর তার আত্মীয়র বাড়িতে তেল লুকিয়ে রাখেন বলে খবর স্থানীয়রা জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

