সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে গরু পালন বিষয়ক প্রশিক্ষণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

২০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯ টায় গাবুরা ইউনিয়নের গাইনবাড়ী সাইক্লোন শেল্টারে ২৫জন নারী-পুরুষকে নিয়ে গরু পালন বিষয়ক এক দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিকাল ৪টায় উক্ত প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার বিশ্বাস, গাবুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: ইমাম হাসান, উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস, পতিরাম
গায়েন, হৈমী মন্ডল প্রমূখ।
ইউপি সদস্য বলেন, ”আমি এনজিওদের বহু সাহায্য সহযোগিতা করতে দেখেছি। কিন্তু বাস্তবে কোন পরিবর্তন হয়নি। প্রশিক্ষণের মাধ্যেমে পরিবর্তন করা সম্ভব। প্রশিক্ষণ জ্ঞান নষ্ট হয় না। ফেইথ ইন এ্যাকশন আয় বর্ধনমূলক প্রশিক্ষণের মাধ্যমে যে সহযোগিতা করছে এটি আরও বেশি টেকসই হবে।”
প্রধান অতিথি ও প্রশিক্ষক বলেন, ”গাবুরা ইউনিয়নে গরু পালন বিষয়ে মানুষের দক্ষতা কম। ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে এই সুযোগ তৈরি হলো। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করে সহযোগিতা করলে আরও বেশি স্থায়ী হবে। এই ধরণের প্রশিক্ষণ আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”
উল্লেখ্য, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের পারিবারিক আয় বাড়াতে ফেইথ ইন এ্যাকশন প্রকল্প থেকে সার্বিক সহযোগিতা করবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার