মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহজ জয়ে সমতায় বাংলাদেশ

সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে কোনো ভুল করেনি মেহেদী হাসান মিরাজরা। নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড দল। জবাবে ৮৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির মুখে পড়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার নিক কেলি। বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা।

১৯৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ২১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। ৮ রান করে ফেরেন ওপেনার সাইফ হাসান ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার।

এরপর পর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ১১০ বলে ১২০ রানের জুটি গড়েন। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলীয় ১৪১ রানে আউট হন তানজিদ হাসান তামিম। তিনি ৫৮ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৬ রান করেন।

তানজিদ আউট হওয়ার পর ব্যাট করতে নেমে দ্রুতই ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নেমে ১১ বলে ৭ রানের বেশি করতে পারেননি।

৭১ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫০ রান করার পর আঙুলে ব্যথা পেলে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিদায়ের পর অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ৮৭ বল আগেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয়। তাওহীদ ৩১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ২৫ বলে ৮ রান করেন মিরাজ।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ওবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন
  • গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর