সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে পুলিশের সুধী সমাবেশ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজগঞ্জ মুক্তমঞ্চে মনিরামপুর থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএস-সেবা।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল বাসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) ইমদাদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিন, রাজগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আহসান হাবীব লিটন, ঝাঁপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব হোসেন গাজী, রাজগঞ্জ বাজার কমিটির আহবায়ক ও বিএনপির সিনিয়র নেতা আলহাজ কফিল উদ্দিন, বাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। একটি অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ গড়ে তুলতে তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. রজিউল্লাহ খান।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি