বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা

কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে সূচনা বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, বেত্রবর্তী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান কামরুল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওবায়দুল্লাহ, কলারোয়া ভেটেনারি সার্জন মো. মুরাদ হোসেন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনি প্রমুখ।

এবছরের বিজ্ঞান মেলায় ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার স্টলে প্রদর্শন করে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ সব স্টল ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নিকট আবিষ্কার সম্পর্কে জানতে চান সাথে সাথে শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ মোল্লা।

মেলা উদ্বোধনের পর কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল হলরুমে দিনের অন্যান্য কর্মসূচির আলোকে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন