বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টিভি এবং টি স্পোর্টস।
বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সময় টিভি ও টি স্পোর্টস বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছে। বিটিভি সূত্রও খেলা দেখানোর জটিলতা অবসানের কথা নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১১ জুন।

দীর্ঘ অনিশ্চয়তার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তায় বিটিভি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব নিয়ে তা শেয়ার করবে সময় টিভি ও টি স্পোর্টসের সঙ্গে।

দর্শকরা গুরুত্বপূর্ণ ম্যাচ, হাইলাইটস ও বিশ্লেষণমূলক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। বিটিভির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলা দেখা যাবে।
এই সম্প্রচার বাংলাদেশে ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

খেলা দেখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ছিলো ফুটবল ভক্তরা। অবশেষে সেই অনিশ্চয়তার অবসান হলো।

প্রথমবার ৪৮ দল নিয়ে হতে যাচ্ছে বিশ্বকাপ। তিন দেশে বিশ্বকাপ হওয়ার ঘটনাও প্রথম।

একই রকম সংবাদ সমূহ

ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারেবিস্তারিত পড়ুন

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেবিস্তারিত পড়ুন

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্টবিস্তারিত পড়ুন

  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • ‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’