রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ কি.মি. হেঁটে বাবার বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় মেয়ে

এগারো বছরের একটি মেয়ে তার বাবার বিরুদ্ধে অভিযোগ জানাতে ১০ কিলোমিটার হেঁটে থানায় গিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িষ্যার ডুকুকা গ্রামে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েটির নাম সুশ্রী সঙ্গীতা শেঠি। সে ডুকুকা বিদ্যাপীঠের ছাত্রী। সে থানায় তার বাবার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে সে জানায়, তার বাবা রমেশ চন্দ্র শেঠি জোর করে তার মিড ডে মিলের বরাদ্দ চাল ও টাকা নিয়ে নেন।

মেয়েটি আরও জানায়, তার মা দু’বছর আগে মারা যান। এক বছর আগে তার বাবা আবারও বিয়ে করেন। তার বাবা ও সৎ মা আসার পর থেকে তার দায়িত্ব নিতে অস্বীকার করেন। সুশ্রী তার কাকার বাড়িতেই থাকে।
করোনা পরবর্তী পরিস্থিতিতে স্কুলপড়ুয়া বা তাদের অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টে স্কুলের পক্ষ থেকে মিড ডে মিলের টাকা জমা দেওয়া হচ্ছে। পাশাপাশি স্কুল থেকে চালও দেওয়া হচ্ছে। প্রতিদিন ৮ টাকা ১০ পয়সা হিসেবে মাসের টাকাটা ব্যাংকে জমা পড়ে। আর প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রতিদিন ১৫০ গ্রাম চাল বরাদ্দ থাকে। সেটা স্কুল থেকেই সরাসরি দেওয়া হয়।
সুশ্রীর নিজের নামেও ব্যাংক অ্যাকাউন্ট আছে। কিন্তু তা সত্ত্বেও স্কুল সুশ্রীর টাকা তার বাবার অ্যাকাউন্টেই জমা দিচ্ছে। কিন্তু যখনই সে তার বাবার কাছ থেকে সেই টাকা চাইতে যায়, বাবা দিতে অস্বীকার করেন। শুধু তাই নয় তিনি মেয়ের ভাগের চালও স্কুল থেকে নিয়ে নেন বলে অভিযোগ করেছে।

ওড়িষ্যার কেন্দ্রাপাড়া কালেক্টর বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসারের (ডিইও) সঙ্গে যোগাযোগ করেন। শিক্ষা অফিসার জানিয়েছেন, তিনি বিষয়টি দেখছেন। তিনি সুশ্রীর স্কুলের প্রধান শিক্ষককে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন। মেয়েটির বাবার কাছ থেকে সমস্ত টাকাই উদ্ধার করা হবে। এবং স্কুলে বলে দেওয়া হয়েছে, চাল যেন সরাসরি মেয়েটিকেই দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের