বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়

ভারতের কলকাতায় হোটেল পেতে সমস্যা হলেও নিউমার্কেট এলাকায় উপচে পড়ছে বাংলাদেশি পর্যটকদের ভিড়। গত ১৯ আগস্ট মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন মারা যান। তাদের মধ্যে সাতজনই ছিলেন বাংলাদেশি পর্যটক। ওই ঘটনার পর কলকাতার হোটেল, মোটেল, গেস্ট হাউজগুলোতে অভিযান চালায় করে কর্তৃপক্ষ।

অভিযানে যেসব হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত নয়, সেসব হোটেলে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন কলকাতায় যাওয়া বাংলাদেশি পর্যটকেরা। বিশেষ করে, ক্যানসারের চিকিৎসা করাতে যাওয়া অনেক বাংলাদেশি নাগরিককে ঠাকুরপুকুর ও মুকুন্দপুরের বিভিন্ন হাসপাতালের আশপাশে রাস্তায় রাত কাটাতে হচ্ছে।

তবে এর মধ্যেও দিন দিন কলকাতার নিউমার্কেটে বাংলাদেশি পর্যটক বাড়ছে। তাদের মধ্যে পর্যটন ভিসার তুলনায় মেডিকেল ভিসায় যাওয়া মানুষের সংখ্যাই বেশি।

বৃষ্টির মধ্যেও নিউমার্কেটে বাংলাদেশিদের ভিড়
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই কলকাতায় ঝিরঝির বৃষ্টি পড়ছিল। এর মধ্যেই একের পর এক বাস এসে থামছিল নিউমার্কেট এলাকায়। বাস থেকে নামছিলেন বাংলাদেশি পর্যটকেরা।

তাদের কয়েকজন জানান, নিউমার্কেট এলাকায় হোটেল পাওয়া যাচ্ছে না, বিষয়টি তারা শুনেছেন। তবে চিকিৎসার প্রয়োজনেই তাদের কলকাতায় যেতে হয়েছে।

অনেক বাংলাদেশি পর্যটক বাসে করে কলকাতার নিউমার্কেটে এসে সেখান থেকে বিমানবন্দর হয়ে চেন্নাই ও দিল্লিতে চিকিৎসার জন্য যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

আবার কেউ কেউ বলছেন, হোটেলসংকটের কারণে তাদের চিকিৎসার জন্য নির্ধারিত বাজেটের চেয়ে বেশি অর্থ খরচ করে থাকতে হচ্ছে।

হোটেলভাড়া বেড়েছে
বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা খোরশেদ আলম চিকিৎসার জন্য কলকাতায় গেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের পর নিউমার্কেট এলাকার অনেক আবাসিক হোটেল বন্ধ হয়ে গেছে। কলকাতায় গেলে আগে এসব হোটেলের কোনো একটিতে থাকতেন। এবার অন্য একটি হোটেল পেয়েছেন। তবে ভাড়া স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।

খোরশেদ আলম বলেন, তিনি চিকিৎসার জন্য গিয়েছেন এবং দুটি কক্ষ নিয়েছেন ২ হাজার ৮০০ রুপিতে। তার মতে, প্রতিটি কক্ষের ভাড়া ১ হাজার থেকে ১ হাজার ২০০ রুপির মধ্যে হলে তা স্বাভাবিক হতো।

তিনি আশাপ্রকাশ করেন, হোটেলগুলো আবার স্বাভাবিকভাবে চালু হলে ভাড়াও কমে আসবে।

চিকিৎসা ও ভ্রমণ একসঙ্গে
ঢাকার বাসিন্দা রাজা এক বন্ধুকে সঙ্গে নিয়ে চেন্নাইয়ে চিকিৎসার জন্য যাওয়ার পথে কলকাতায় অবস্থান করছেন।

নিউমার্কেটে বাস থেকে নেমে তিনি বলেন, তারা আগে থেকে কোনো হোটেল বুক করে আসেননি। এখন কিছুটা খোঁজাখুঁজি করবেন। আশা করছেন, হোটেল পাওয়া যাবে।

রাজা জানান, তিনি ঘুরতে গেছেন। তবে তার ভাই গেছেন চিকিৎসার জন্য। চেন্নাই যাওয়ার পরিকল্পনা থাকায় কলকাতায় দীর্ঘ সময় থাকার কথা তারা ভাবেননি।
জাগোনিউজ।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকেবিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন

প্রতিবেশী দেশ ভারতের ভিসার আবেদনকারীদের দালালদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত দেশটিরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা
  • ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ