জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক খান মোকছুদুর রহমান এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জি এম আলতাফ হোসেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের সঠিক ইতিহাস এবং দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি. ইউনাইটেডবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
“জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬” উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন


