কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা


কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
ঋশিল্পী শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে বুধবার বেলা ১১টায় নবগঠিত কমিটির সভাপতি প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঋশিল্পী’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেলিমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-প্রোগ্রাম ম্যানেজার (ইএসপি) সনোজ কুমার বসু, সুপারভাইজার (ইএসপি) আমিনুল ইসলাম ও ডাবলু সরকার।
বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রথম সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি সহকারী শিক্ষক মশিউর রহমান, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক তজিবুর রহমান, সদস্য সহকারী শিক্ষক দেবাশীষ সরদার, রীনা রানী পাল, শেখ মহিরুল ইসলাম, পপি মন্ডলসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দিক, আনারুল ইসলাম, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী।
সভায় বক্তারা বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানান। পাশাপাশি অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে বাল্যবিবাহের কুফল তথা ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরার প্রতি গুরুত্বারোপ করা হয়। সেই সাথে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী মনোভাব তৈরিতে সহায়কমূলক আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ নবগঠিত কমিটির সভাপতিসহ কমিটির সদস্যদের মাঝে বিশেষ উপহার তুলে দেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন


