সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদ্যপ্রয়াত কলারোয়ার বুঝতলা মাদরাসার সাবেক অধ্যক্ষ আবু জাফরের দাফন সম্পন্ন

কলারোয়া বুঝতলা আবু বকর সিদ্দিক আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু জাফর মোহাম্মদ হোসাইনের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বুঝতলা মাদ্রাসায় প্রথম এবং নিজ গ্রাম জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোমবার রাত ৮টার দিকে নিজ বাসভবন জালালাবাদে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে এবং ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের মাগফেরাত কামনা ও জানাজায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ প্রফেসর আবু নসর, ঝাউডাঙ্গা সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল বারী, কলারোয়া আলিয়া মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, হযরত মাওলানা লুৎফর রহমান ফারুকী, মাওলানা ওমর আলী, মাওলানা ওসমান গনি, আলহাজ্ব ইমান আলী শেখ প্রমুখ।

জানাযা নামাজের ইমামতি করেন বাগআচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা আজিজুর রহমান।

কলারোয়া উপজেলা ইমাম সমিতি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফারুকী জানান, ‘জাতীয় ইমাম সমিতির কলারোয়া উপজেলার প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সভাপতি হিসেবে আবু জাফর মোহাম্মদ হোসাইন দায়িত্ব পালন করে গেছেন।’

ফাইল ছবি

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল