সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পর্নগ্রাফির অভিযোগে চীনে মার্কিনসহ ১০৪ অ্যাপ নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ট্রিপ অ্যাডভাইজার অ্যাপসহ নিজেদের স্টোরেজ থেকে ১০৪টি অ্যাপ ডিলিট করেছে চীন। তবে বেশিরভাগ অ্যাপই চীনের মালিকাধীন।
এসব অ্যাপের বিরুদ্ধে পর্নগ্রাফি, যৌনবৃত্তি, ভায়োলেন্স, জুয়াসহ নানা অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এ নির্দেশ কার্যকর করা হয় বলে জানায় ইকোনমিক টাইমস।

চীনের সাইবার স্পেস প্রশাসন জানায়, এসব অ্যাপ দেশটির এক থেকে তিনটি সাইবার আইন ভঙ্গ করে চলছে। তবে এ বিষয়ে এর চেয়ে বাড়তি কোনো তথ্য জানানো হয়নি গণমাধ্যমকে। এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের একটি আদালতে চীনের মালিকানাধীন অ্যাপ টিকটক নিষিদ্ধের পর নেওয়া হলো।

বেশিরভাগ অ্যাপই দেশটিতে বেশ জনপ্রিয় ছিল এমন নয়। তবে কিছু অ্যাপের জনপ্রিয়তা একদমই ফেলে দেওয়ার মতো ছিল না। তবে নিশ্চিত করে বলা হয়নি যে, কেন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ট্রিপ অ্যাডভাইজার নিষিদ্ধ করা হলো।

একই রকম সংবাদ সমূহ

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল