শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়ীতাকে সংবর্ধনা

কলারোয়ায় বেগম রোকেয়া দিবস ও জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ওই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সমাজ ও ব্যক্তি জীবনে বিশেষ অবদানের জন্য ৫জন ক্যাটাগারিতে পাঁচজন নারীকে ক্রেস্ট প্রদান ও বিশেষ সম্মানে ভুষিত করে সংবর্ধনা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত পাঁচ জয়ীতা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উপজেলার বুইতা গ্রামের আলেয়া খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলার পাইকপাড়া গ্রামের সানজিদা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী উপজেলার রঘুনাথপুর গ্রামের সীমা বিশ্বাস, সফল জননী নারী পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের নার্গিস বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার উত্তর দিগং গ্রামের মমতাজ বেগম।

‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’- শীর্ষক স্লোগানে ও ‘শেখ হাসিনার বারতা- নারী-পুরুষ সমতা’- প্রতিপাদ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ।
এসময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বিল্লাল হোসেন।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান