সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিব শতবর্ষ উপলক্ষে

কালিগঞ্জে মাঝিদের মাঝে নৌকা বিতরণ বিজিবি’র

মুজিব শতবর্ষের অঙ্গীকার স্বাবলম্বী বাংলাদেশ ‘শত নৌকায় কর্ম উদ্দীপনা’ স্লোগানে মুজিব শতবর্ষ ২০২০ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৫ জন মাঝিকে নৌকা বিতরণ করেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খানজিয়া সীমান্ত ফাঁড়িতে সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি এর আয়োজনে নৌকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি’র খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আরশাদুজ্জামান খান, পিবিজিএম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন প্রমুখ।

মাঝিদের মধ্যে বক্তব্য রাখেন রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের অফিসারবৃন্দ, জনপ্রতিনিধি, সুধী ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বীরত্ব ও ঐতিহ্যর গৌরব মন্ডিত এক সুশৃংখল আধা সামরিক বাহিনী। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধ সহ অভ্যন্তরীণ শান্তি শৃংখলা রক্ষার কাজে বিজিবি অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ বছরের পথ পরিক্রমায় বর্তমানে এ বাহিনীর দায়িত্ব কর্তব্যের ব্যাপকতা বৃদ্ধি এবং কর্মকুশলতা বহুমাত্রিকতা লাভ করেছে। মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখতে মাঝিদের মাঝে নৌকা বিতরণ করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ